১)❤️ সংসারের সুখ,দুঃখ,হাসিকান্না নিয়েই জীবন ❤️
জমজমাট ZM ZMAT How to আজকাল Aaj Kaal মজারকিছু mojar kichhu Bengali সামাজিক samajik অবাক কিছু obak kichhu বিনোদনbinodonEntertainment GoogleHub question and answerবিবিধbibidho
Ads
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
১০ টি মজার ও মন ভালো করার মতো ছবি
সোমবার, ৩১ আগস্ট, ২০২০
🙂 অবাক ও মজার সাত ঘটনা 🙂
আজ এমন ৭টি মজার বা অবাক করার কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম।
কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন 🙂🙂🙂
চলুন, শুরু করা যাক।
১)
পৃথিবীতে অনেক দেশ আছে। তাদের কিছু নাম আমরা জানি।"The Gambia" আর "The Bahamas" এমন দুটি দেশ যাদের নামের আগে "The" কথাটি জুড়তেই হবে। আমাদের দেশের নাম India, কিন্তু The India নয়। বাকিটা Google Search করুন। বুঝতে পারবেন।😀😀😀
২)
আমেরিকার সুপ্রিম কোর্টের যে বিল্ডিং তার একদম উপরতলায় একটি বাস্কেট বল খেলার জায়গা আছে। The Highest Court in The Land নামে বিখ্যাত।
৩)
সুইজারল্যান্ডের বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
উত্তর:- ২৬শে মে।
কারন কি জানেন? ২০০৬ সালে ২৬শে মে, এই দিনে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম ঐ দেশে Visit করেছিলেন। আর ঐ দিনটিকে স্বরণীয় রাখতে এই ব্যবস্থা। সত্যিই, ভারতীয় হয়ে গর্বের দিন।💖💖💖
৪)
দেখতে বড় বা দৈর্ঘ্যে বড় এমন অনেক শব্দ আমরা মাঝে মাঝে দেখি। এগুলো পড়তে অনেকেই অসুবিধা বোধ করেন। এক কথায় "Fear of Long Word"।এরকম শব্দকে কি বলে জানেন? উত্তর হল
Hippopotomonstrosesquippedaliophobia.
ভাবতে পারেন??? উচ্চারণ টা আপনাদের উপর ছেড়ে দিলাম।
🤔🤔🤔
৫) এনাকে চিনে রাখুন।
আজকাল জার্মানিতেও ক্রিকেট খেলা হচ্ছে। তাদের জাতীয় মহিলা ক্রিকেট টিমের Captain হলেন এক ভারতীয়।নাম অনুরাধা দোড্ডবল্লপুর। টি-২০টিতে ৪বলে ৪ টি উইকেট নেওয়ার রেকর্ড আছে। ইনি আবার কার্ডিও ভাস্কুলার বিজ্ঞানী। বতর্মানে ফ্রাঙ্কফুর্টে গবেষণার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যাচ্ছেন।🙏🙏🙏
৬) ধরুন আপনি নিউজিল্যান্ডে থাকেন। কেউ যদি বলে নিউজিল্যান্ডের কোথায় থাকেন আর আপনি যদি বলেন
Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu তে থাকি। তাহলে সে দ্বিতীয় বার আর জিজ্ঞাসা করবে না এটুকু গ্যারান্টি।😱😱😱
৭)
উত্তরপ্রদেশের জৌনপুর জেলার একটি ছোট্ট গ্রাম হল মাধোপট্টি।৭৫টি পরিবারের বাস। এরমধ্যে ৪৭টি পরিবারের কোনো না কোনো সদস্য একজন IAS অফিসার। আর বাকিদের কেউ ISRO, কেউ ভাবা এটোমিক রিসার্চ সেন্টারে কর্মরত।
ভাবছি একবার ঘুরতে যাব। কিভাবে পড়াশোনা করে একবার দেখে আসব।🙋♂️🙋♂️🙋♂️
❤️❤️❤️ PLEASE SHARE & SUBSCRIBE ❤️❤️❤️
❤️❤️❤️ PLEASE SHARE & SUBSCRIBE ❤️❤️❤️
বুধবার, ২৬ আগস্ট, ২০২০
বিশ্বের দ্রুততম হলেন এই ভারতীয়
শকুন্তলা দেবী কে আমরা চিনি "মানব কম্পিউটার" নামে। এবার বিশ্বের দ্রুততম "মানব ক্যালকুলেটর" হলেন আর এক ভারতীয়।তিনি নীলকান্ত ভানু প্রকাশ।
হায়দারাবাদের ভারতীয় বিদ্যা ভবন পাবলিক স্কুলে পড়াশোনা শুরু।এখন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে গণিত নিয়ে পাঠরত। প্রখ্যাত গণীতবিদ শ্রীনিবাস রামানুজ তাঁর অনুপ্রেরণা।
মাত্র ২১বছর বয়সেই লন্ডনে আয়োজিত "মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড" এ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে সোনা জিতলেন তিনি।নিকটতম প্রতিযোগীর থেকে ৬৫ নম্বর বেশি পেয়ে প্রথম হন।বর্তমানে ৫০ টি "লিমকা বুক রেকর্ড"এ আর ৪টি বিশ্বরেকর্ড এর অধিকারী। সাধারণ মানুষের থেকে তাঁর মস্তিষ্ক ১০ গুন বেশি দ্রুততর।ভাবা যায়?😯😯😯সম্প্রতি এক সাক্ষাৎকার দেবার সময় একই সাথে ৪৮ ঘরের নামতা পড়তে থাকেন। তাঁর কথায় "আমি যখন কথা বলছি তখন একই সাথে আমার পাশ দিয়ে যতগুলো ট্যাক্সি চলে গেছে সবগুলোর নম্বর আমি বলে দিতে পারব। কিংবা ধরুন, আমি একজনের সাথে যখন কথা বলছি তখন কতবার তিনি চোখের পলক ফেলছেন সেটা আমি গুনতে থাকি। এভাবে মস্তিষ্ককে সবসময় খাটানো যায়।''
সবাই ভাববে হয়তো জন্মগত প্রতিভা। কিন্তু মাত্র ৫ বছর বয়সে এক দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে এক বছরের জন্য বিছানাশয্যা হতে হয়। তারপর সব প্রতিকূলতা কাটিয়ে এই সাফল্য। তাঁর কথায়,"কেউ দ্রুত ১০০মিটার দৌড়লে তাকে নিয়ে কোন প্রশ্ন হয়না। তাহলে দ্রুত অঙ্ক কষতে পারলে কেন সবাই অবাক হবে?"ভবিষ্যতে তিনি "ভিশন ম্যাথ" নামে একটি গবেষণাগার তৈরি করতে চান, যেখানে ছোট ছেলেমেয়েদেরকে অঙ্কের প্রতি ভালোবাসা ও আগ্রহ গড়ে তোলা হবে। তাঁর মতে ছোটবেলা থেকেই সাহিত্যের মতোই গণিতচর্চাও একান্ত প্রয়োজন।
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
ভাবানোর মতো কিছু দুর্লভ ছবি























