Ads

মজার কিছু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মজার কিছু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

১০ টি মজার ও মন ভালো করার মতো ছবি



১)❤️ সংসারের সুখ,দুঃখ,হাসিকান্না নিয়েই জীবন ❤️




২) অস্বাভাবিক বলে কিছু আছে ,আবার নেই,😀😀😀



৩) 😱😱😱 চরম এডিটিং,😱😱😱






৪) 🙏🙏🙏অন্য লেভেলের আর্ট🙏🙏🙏





৫) 💝💝💝 বন্ধু একেই বলে💝💝💝




৬) 👍👍👍 উল্টে পাল্টে দেখে নিন 👍👍👍




৭) 💯💯💯 দুনিয়ায় বড় শক্তি মা 💯💯💯





৮) 😂😂😂 এভাবে অপমান করা ভালো না 😂😂😂





৯) 👰👰👰 আজ আমার বিয়ে 👰👰👰



মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নাম দিয়া কাম ?

 ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসলাম। কপাল ঘেমে উঠেছে। ঢকঢক করে জল খেয়ে একটু স্বস্তি পেলাম এবং বোধোদয় হল  এতক্ষণে যে আমি স্বপ্ন দেখছিলাম।

কি দেখেছিলাম? না মনে হয় খেয়েছিলাম। চড়!!! স্বপ্নে চড় খেয়েছ কোনদিন? 

আমি খেয়েছি। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপ্নে আমাকে মেরে গেলেন।

পড়া পারিনি বলে আমাকে পরের দিনের জন্য একটা হোম ওয়ার্ক দিয়েছিল। হোম ওয়ার্ক টা হল আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে যতজন মানুষকে দেখবো তাদের সম্পর্কে  এক-দু লাইন লিখতে হবে নামসহ। মানে নাম সহ বাক‍্যরচনা ( তখন ক্লাস ফোর )


পরের দিন লিখে নিয়ে গেলাম। লেখা টা এমনই ছিল।


১) নাম- কুবের শেখ

বাক‍্যরচনা- আমাদের ইস্কুল মাঠের ধাড়ে কুবের বসে ভিক্ষে করছিল।


২)নাম- ভগবান দাস

বাক‍্যরচনা- রাস্তার পাশে মন্দিরে  ভগবান জল দিচ্চিল।


৩)নাম- হারাধন ঘোষ।

বাক‍্যরচনা- হারাধন ঘোষের তিন তলা বাড়ি।

(তখন হারাধন কে দেখতে পাইনি,তাই এটাই লিখেছিলাম।)


৪)নাম- যুধিষটির পাল।

বাক‍্যরচনা- যুধিষটির পাল ভদ্রেশর দের গাছে আম চুরি করছিল।


৫)নাম- বক্বার আলি

বাক‍্যরচনা-  আলে দাড়িয়ে বক্বার আলি বকবক করছিল।


৬)নাম- নিশিথ হালদার।

বাক‍্যরচনা- নিশিথের বাবার টচলাইট নিয়ে নিশিথ টচ জালছিল।


৭)নাম- পবন পাত্র

বাক‍্যরচনা-গরমে জলের পাত্রে বসে চান করছিল।


৮)নাম- অলির মা।(অলির মায়ের নাম জানতাম না,তাই )

বাক‍্যরচনা- অলির মা ঐ গলিতে ঢুকে এই গলি দিয়ে বেরোলো


৯)নাম- টেপী (ভালো নাম জানতাম না)

বাক‍্যরচনা- টেপী ভাত খেয়ে পেট ফুলোচ্চিল আর ওর মা বকছিল।


১০)নাম- জলধর তলাপাত্র

বাক‍্যরচনা- জলধর জলভরতে কল টানছিল।


 বাড়ি আসার পথে যা যা দেখেছিলাম সেগুলোই লিখেছিলাম কিন্তু।

পরের দিন এগুলো দেখে মাষ্টার মশাই বলে উঠল "নামের সাথে ইয়ার্কি হচ্ছে? আর এত বানান ভুল কেন😠😠😠?"

কথাটা শেষ হতে না হতেই কষিয়ে থাপ্পড় এসে পড়ল আমার গালে। আমি ধড়ফড়িয়ে উঠলাম।

❤️❤️❤️ SHARE & SUBSCRIBE ❤️❤️❤️

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

বিশ্বের দ্রুততম হলেন এই ভারতীয়

 শকুন্তলা দেবী কে আমরা চিনি "মানব কম্পিউটার" নামে। এবার বিশ্বের দ্রুততম "মানব ক‍্যালকুলেটর" হলেন আর এক ভারতীয়।তিনি নীলকান্ত ভানু প্রকাশ।



হায়দারাবাদের ভারতীয় বিদ‍্যা ভবন পাবলিক স্কুলে পড়াশোনা শুরু।এখন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে গণিত নিয়ে পাঠরত। প্রখ্যাত গণীতবিদ শ্রীনিবাস রামানুজ তাঁর অনুপ্রেরণা। 



মাত্র ২১বছর বয়সেই লন্ডনে আয়োজিত "মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড" এ মেন্টাল ক‍্যালকুলেশন ওয়ার্ল্ড চ‍্যাম্পিয়নশীপে সোনা জিতলেন তিনি।নিকটতম প্রতিযোগীর থেকে ৬৫ নম্বর বেশি পেয়ে প্রথম হন।বর্তমানে ৫০ টি "লিমকা বুক রেকর্ড"এ আর ৪টি বিশ্বরেকর্ড এর অধিকারী। সাধারণ মানুষের থেকে তাঁর মস্তিষ্ক ১০ গুন বেশি দ্রুততর।ভাবা যায়?😯😯😯



প্রচলিত ধারণা এটাই যে "Math is boring ", কিন্তু সেখান থেকে উত্তরণের পথটা যে কি,সেটা অনুধাবন করাটাই সবচেয়ে কঠিন। সেই ভীতি দূর করার জন্য তাঁর "Man vs Machine" আর "Math is Fun" কর্মশালার গুরুত্ব অপরিসীম। মস্তিষ্ককে কিভাবে ব‍্যস্ত রাখা যায়-এটাই তাঁর ভাবনা ছিল।


 

সম্প্রতি এক সাক্ষাৎকার দেবার সময় একই সাথে ৪৮ ঘরের নামতা পড়তে থাকেন। তাঁর কথায় "আমি যখন কথা বলছি তখন একই সাথে আমার পাশ দিয়ে যতগুলো ট্যাক্সি চলে গেছে সবগুলোর নম্বর আমি বলে দিতে পারব। কিংবা ধরুন, আমি একজনের সাথে যখন কথা বলছি তখন কতবার তিনি চোখের পলক ফেলছেন সেটা আমি গুনতে থাকি। এভাবে মস্তিষ্ককে সবসময় খাটানো যায়।''



সবাই ভাববে হয়তো জন্মগত প্রতিভা। কিন্তু মাত্র ৫ বছর বয়সে এক দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে এক বছরের জন্য বিছানাশয‍্যা হতে হয়। তারপর সব প্রতিকূলতা কাটিয়ে এই সাফল্য। তাঁর কথায়,"কেউ দ্রুত ১০০মিটার দৌড়লে তাকে নিয়ে কোন প্রশ্ন হয়না। তাহলে দ্রুত অঙ্ক কষতে পারলে কেন সবাই অবাক হবে?"

 

ভবিষ্যতে তিনি "ভিশন ম‍্যাথ" নামে একটি গবেষণাগার তৈরি করতে চান, যেখানে ছোট ছেলেমেয়েদেরকে অঙ্কের প্রতি ভালোবাসা ও আগ্রহ গড়ে তোলা  হবে। তাঁর মতে ছোটবেলা থেকেই সাহিত্যের মতোই গণিতচর্চাও একান্ত প্রয়োজন।

অবাক করা মজার কিছু বাংলা ও ইংরেজি শব্দ

 অবাক করা কিছু বাংলা ও ইংরেজি শব্দ 


আমরা প্রতিদিন কত না কত শব্দের সাথে পরিচিত হচ্ছি। কঠিন সহজ মিশিয়ে শব্দভান্ডার পরিপূর্ণ। এমন কিছু শব্দ আছে যেগুলো বেশ মজাদার। আমার খুবই Interesting লাগল। আপনাদের কেমন লাগে জানাবেন।


১)গৃহগোধা বা গৃহগোধিকা --এর অর্থ "টিকটিকি"।আমার জানা ছিল না। 😄


২) বারন-- শব্দটির মানে "নিষেধাজ্ঞা" কিন্তু অন্য অর্থে "হাতি"ও বোঝায়।


৩)কুশাসন-- কু মানে খারাপ। তাই "অন‍্যায় শাসন"। কিন্তু এর সন্ধি বিচ্ছেদ করলে হয়, কুশ + আসন=কুশাসন।মানে "কুশ (খড়) নির্মিত আসন"।


৪) ধুরন্ধর -- এর আবার  অনেক গল্প। মূল অর্থ ভারবাহক বা ভারবাহী। আদি পর্বে ঘোড়া,হাতি,গাধা ছিল প্রকৃত ধুরন্ধর। তারা মানুষের ভারী বোঝা বহন করত। কিন্তু মানুষ তাদেরকে এই শব্দের ভার বইতে  না দিয়ে নিজের কাঁধে তুলে নিলেন। অসাধারন দক্ষতায়, অনায়াসে যে দায়িত্ব বহন করে সেই "ধুরন্ধর"। এখন অবশ‍্য চতুর, ধড়িবাজ, ঘড়েল হয়ে পড়েন "ধুরন্ধর"।


৫) ভীষমউজ্জ্বললোচনপ্রান🤔-- অন‍্যতম দীর্ঘ শব্দ। এর অর্থ চোখ গুলো জ্বলজ্বল করছে। এছাড়া "নিশীথবনবিলাসিনী", "মীনাক্ষোভাকুলকুবলয়"ও আছে।


এবার আসি ENGLISH এ। কিছু শব্দ বা ফ্রেজ আছে, বেশ মজাদার।



1) COUCH POTATO-- এর অর্থ যে সবসময় TV দেখায় ব‍্যস্ত। ঠিক এমনই MOUSE POTATOও আছে, যার অর্থ হল যিনি COMPUTERএ প্রচুর সময় ব‍্যয় করেন বা কাজ করেন।


2) PANGRAM বলা হয় এমন একটি বাক্যকে যেখানে বর্ণমালার সবকটি অক্ষর বিদ‍্যমান।

উদাহরণ - বিখ্যাত লাইন " THE QUICK BROWN FOX JUMPS OVER A LAZY DOG"।


3) PALINDROME বলা হয় এমন একটি শব্দকে যাকে বাঁম থেকে ডানদিকে  বা ডান থেকে বাঁমদিকে যেভাবেই লেখা হোক না কেন কোনো পরিবর্তন হয় না।

উদাহরণ - MADAM


4)ISOGRAM এমনই একটি শব্দ বা ফ্রেজ যেখানে প্রতিটি বর্ণ সমান সংখ্যক বার ব‍্যবহৃত হয়।

উদাহরণ - DIALOGUE, এখানে প্রতিটি বর্ণ একবার করে ব‍্যবহৃত হয়েছে। DIALOGUE আবার ৫ টি VOWEL দিয়ে তৈরি শব্দও বটে।


5)PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLCANOCONIOSIS হল ENGLISH ভাষার দীর্ঘতম শব্দ।😤

সূত্র - Camil Terner



❤️❤️❤️ PRESS BELL ICON & SUBSCRIBE ❤️❤️❤️